EN ☀️
×

Follow Us

রাজনীতি

হঠাৎ অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকু, হাসপাতালে ভর্তি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ এএম

হঠাৎ অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকু, হাসপাতালে ভর্তি
অ অ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস।

তিনি জানান, গত চার-পাঁচ দিন ধরে জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন মন্ত্রী। পরে চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরও পড়ুন