EN ☀️
×

Follow Us

রাজনীতি

সাবেক বিচারপতি-কওমি আলেম-বিএনপি নেতাসহ ৬৫০ জন জামায়াতে যোগদান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

সাবেক বিচারপতি-কওমি আলেম-বিএনপি নেতাসহ ৬৫০ জন জামায়াতে যোগদান

ছবি: সংগৃহীত

অ অ

সাবেক বিচারপতি, আইনজীবী, ব্যবসায়ী, কওমি আলেম এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী মিলিয়ে ৬৫০ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত দাওয়াতি সমাবেশে তারা সংগঠনটিতে যোগ দেন।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি নবযোগদানকারীদের ফুল ও ইসলামী বই উপহার দিয়ে বরণ করে নেন।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশে যোগদানকারীদের মধ্যে ছিলেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনাকর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ।

এ ছাড়া বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ছিলেন বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন এবং ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমর।

যোগদানকারীদের মধ্যে বিভিন্ন ব্যবসায়ী ও কওমি আলেমও ছিলেন। তাদের মধ্যে রয়েছেন আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী ও মাওলানা আব্দুর রহমান আল হাবিবী।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে নবযোগদানকারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন