EN ☀️
×

Follow Us

রাজনীতি

জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান হলেন সুনীল শুভ রায়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম

জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান হলেন সুনীল শুভ রায়

জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান ও চেয়ারম্যানের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন সুনীল শুভ রায়। ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান ও চেয়ারম্যানের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন সুনীল শুভ রায়। রোববার (২৩ আগস্ট) জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের দেওয়া ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সুপারিশে চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সুনীল শুভ রায়কে এ দুটি পদে নিয়োগ দিয়েছেন।

সুনীল শুভ রায় দীর্ঘদিন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টিতে সুনীল শুভ রায়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও অবদানের মূল্যায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জাতীয় পার্টির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে দলটি।

আরও পড়ুন