EN ☀️
×

Follow Us

রাজনীতি

ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা চান গোলাম পরওয়ার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা চান গোলাম পরওয়ার
অ অ

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার সকালে নওগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সব স্তরে প্রার্থী দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

জামায়াতের কর্মীদের সমাজকর্মী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের জনগণের পাশে দাঁড়াতে হবে। কার্যকর ভূমিকা রাখতে হবে।

তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। সব স্তরের জনশক্তির মধ্যে তাকওয়ার মান নিশ্চিত করতে হবে। খোদাভীরু নেতৃত্ব গড়ে তুলতে হবে।

নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খ.ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ ছাড়া বক্তব্য দেন জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক মো. মহিউদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নসির উদ্দিন, নাজমুল হোসেন, মারুফ আহমেদ প্রমুখ।

আরও পড়ুন