EN ☀️
×

Follow Us

রাজনীতি

কলকাতা-লন্ডনে ১০ বাংলাদেশি নিহত, গোলাম পরওয়ারের শোক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম

কলকাতা-লন্ডনে ১০ বাংলাদেশি নিহত, গোলাম পরওয়ারের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

অ অ

কলকাতা ও লন্ডনে পৃথক ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৯ আগস্ট) এক শোকবার্তায় তিনি কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত নয় বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনায় প্রিয় দেশবাসীর নিহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক।

তিনি জানান, এর আগে গত ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মিয়া গোলাম পরওয়ার তাঁদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার তাওফিক কামনা করেন।

তিনি আরও বলেন, কলকাতার ঘটনায় যারা দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্যের জন্য তিনি দোয়া করছেন।

একই সঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিহতদের মরদেহ দ্রুত ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন