EN ☀️
×

Follow Us

রাজনীতি

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চাইলেন শফিকুর রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চাইলেন শফিকুর রহমান
অ অ

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এ অনুরোধ জানান। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একই সঙ্গে শিল্প-উৎপাদন, ব্যবসা-বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

শফিকুর রহমান বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।’

দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সংশ্লিষ্ট অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন