EN ☀️
×

Follow Us

রাজনীতি

জাইমাকে নিয়ে বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:৪৪ পিএম

জাইমাকে নিয়ে বাবার কবরে শ্রদ্ধা জানালেন জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

অ অ

সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বনানী সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

শ্রদ্ধা নিবেদনের পর মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যোগাযোগ ও কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর পরিবার ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন