শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত
শিশুরাই দেশের ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে একটি শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান। এ সময় শিশুদের বিভিন্ন উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনা তার প্রশংসা কুড়ায়।
তিনি বলেন, ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশ গড়ার সৈনিক।’
ডা. জুবাইদা রহমান বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের শক্ত ভিত্তি তৈরি করা হচ্ছে। এখানে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, সুশিক্ষা ও লেখাপড়ার মাধ্যমে এসব শিশু ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।