EN ☀️
×

Follow Us

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:১১ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
অ অ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

রবিবার (১০ মে) বেলা ৩টায় এনসিপির অস্থায়ী কার্যালয় বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

এতে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম ও সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ, এমপি। এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দও এতে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন