কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন
সভাপতি ফাহিমুর, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার
ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:১৫ পিএম
সভাপতি ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার। ছবি: সংগৃহীত
কক্সবাজার জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শনিবার (২ মে) কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে ফাহিমুর রহমানকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ সাঈদ আনোয়ারকে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ হোসেন মাদু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাহেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক পদে আশরাফ ইমরানকে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবঘোষিত কমিটির সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার নিজ নিজ ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে কমিটির তালিকা শেয়ার করেন।