EN ☀️
×

Follow Us

রাজনীতি

সংরক্ষিত আসনে আদিবাসী নারী আন্না মিঞ্জ পেলেন বিএনপির মনোনয়ন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

সংরক্ষিত আসনে আদিবাসী নারী আন্না মিঞ্জ পেলেন বিএনপির মনোনয়ন
অ অ
দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। উত্তরবঙ্গ থেকে প্রথম আদিবাসী নারী হিসেবে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন আন্না মিঞ্জ। তার এই মনোনয়নকে উত্তরবঙ্গের আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আন্না মিঞ্জকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন মহল আশা প্রকাশ করেছে, তিনি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, উন্নয়ন এবং যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে, এই মনোনয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এটি উত্তরবঙ্গের আদিবাসীদের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, যা ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণের পথ সুগম করবে।

বিশ্লেষকরা মনে করছেন, আদিবাসী সম্প্রদায়ের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণ বাড়লে ভবিষ্যতে তারা জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

এর আগে আজ (সোমবার) জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। মনোনয়নপ্রাপ্তরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
আরও পড়ুন