EN ☀️
×

Follow Us

রাজনীতি

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশু রাতুলের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান; পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি অসুস্থ পিতাকে আর্থিক সহায়তা।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অ অ

‘পাঁচ বছর বয়সি শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’- শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। সংবাদটি দেখার পর তিনি অবিলম্বে শিশু রাতুলের পরিবার এবং আগারগাঁওয়ের বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়াতে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় শিশু রাতুলের বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাতুলের অসুস্থ পিতা মোহাম্মদ রাব্বির সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। একইসঙ্গে শিশু রাতুলের ভবিষ্যতের কথা চিন্তা করে তার পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দেয় ‘আমরা বিএনপি পরিবার’।

রাতুলের পরিবারের পাশাপাশি প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় গিয়ে পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুর বেগমের সাথে সাক্ষাৎ করেন। তারা শাহানুর বেগমের সার্বিক খোঁজখবর নেন।


এসময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

আরও পড়ুন