EN ☀️
×

Follow Us

রাজনীতি

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ শুরু

বিক্ষোভে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা ও কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। তারা ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’ ও ‘গণভোট মানতে হবে’ লেখা প্ল্যাকার্ড হাতে গণভোটের পক্ষে স্লোগান দেন।

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ শুরু
অ অ

গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য আজ (৪ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় ঢাকায় বিক্ষোভ সমাবেশ শুরু করেছে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা হয়।

বিক্ষোভে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা ও কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। তারা ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’ ও ‘গণভোট মানতে হবে’ লেখা প্ল্যাকার্ড হাতে গণভোটের পক্ষে স্লোগান দেন।

১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থ এবং দেশের গণতন্ত্রের ওপর ফ্যাসিবাদী প্রভাব ফেলছে। তিনি বলেন, ‘জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই।’ তিনি জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিকেলে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সরকারি দলের কর্মকাণ্ডে তারা ‘বিস্মিত ও আহত’ এবং গণভোটের রায় উপেক্ষা করা হচ্ছে। সংসদের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলও ওয়াকআউট করেছে।

আরও পড়ুন