EN ☀️
×

Follow Us

রাজনীতি

বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

‘সংসদকে কার্যকর করতে আইনজীবীদের রাজনীতিতে আসা প্রয়োজন। আইনজীবী অধিকার পরিষদ বার নির্বাচনের মাধ্যমে তাদের সুসংগঠিত করবে এবং ভবিষ্যতে সংসদে যাওয়ার পথ প্রশস্ত করবে।’

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম

বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

অ অ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, আমরা শুনেছি আগে আদালতের রায় আসতো গণভবন থেকে। আমরা মনে করি সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী নুর বলেন, আজ জাতীয় সংসদে অধিবেশন ছিল। আজ এক ঐতিহাসিক দিন। জুলাই গণঅভুথান পরবর্তী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আমাদের সামনে সুযোগ এসেছে, সেখানে আইনজীবীদের একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি, ফ্যাসিবাদের সময় বিভিন্ন বারগুলোতে নির্বাচনের নামে জোর জবরদস্তি করে দখল করে রাখা হয়েছিল। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। 

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনসভাকে কার্যকর করার জন্য, সংসদকে কার্যকর করার জন্য আইনজীবীদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। আইনজীবীদের সংসদে যাওয়ার জন্য আগামী দিনে আইনজীবী অধিকার পরিষদ সেই সুযোগ তৈরি করে দেবে। আগামীতে বিভিন্ন বারের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সারা বাংলাদেশের আইনজীবীদেরকে সুসংগঠিত করবে। 

আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান এবং উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন