EN ☀️
×

Follow Us

রাজনীতি

মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম

মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

অ অ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে এই আবেদন করেন।

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ্যে সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর ও আক্রমণাত্মক বক্তব্য দেন আসামি। প্রতিদিন অন্যদের নিয়ে মিথ্যা সমালোচনা করে মানহানি করাই তার একমাত্র পেশা ও নেশা বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, নাসিরউদ্দিন যার বিরুদ্ধে মিথ্যা, কুৎসা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন তিনি হলেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক গণপূর্তমন্ত্রী, একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এতে বলা হয়, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নাসির উদ্দিন পাটোয়ারী মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময়ও তিনি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে। নির্বাচনে হেরে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে আরও বেশি করে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

বাদী আবেদনে উল্লেখ করেন, নাসির উদ্দিন পাটোয়ারী ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদী ও মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রচার করেছেন। এতে তাঁদের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং রাজনৈতিক ও পারিবারিক ভাবমূর্তি নষ্ট হয়েছে।

মামলাটি আমলে নিয়ে নাসিরউদ্দিন পাটওয়ারীকে আদালতে উপস্থিত হতে সমন জারি করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম বলেন, মামলার নম্বর এবং কতদিনের মধ্যে হাজির হতে সমন জারি করা হয়েছে তা বিকেলের মধ্যে জানা যাবে।

আরও পড়ুন