নীলফামারীতে জেলা জামায়াতের মুক্ত আলোচনা ও ইফতার মাহফিল
বক্তারা রমজানকে আত্মশুদ্ধির মাস উল্লেখ করে ইবাদত ও জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে মুক্ত আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নীলফামারী শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ।
এছাড়াও এসময় বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, শহর সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী।
বক্তারা মাহে রমজানকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস হিসেবে উল্লেখ করে বলেন, এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত, দান-সদকা ও মানবকল্যাণমূলক কাজে অংশ নেওয়া জরুরি। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।