EN ☀️
×

Follow Us

রাজনীতি

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন চান সাবেক কাউন্সিলর খালেদা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০২:০১ পিএম

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন চান সাবেক কাউন্সিলর খালেদা

খালেদা আলম

অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন রাজনৈতিক দলগুলোর নারী নেত্রীরা। সেই তালিকায় রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দুইবারের কাউন্সিলর ও কদমতলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খালেদা আলম। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি থেকে তিনি এ মনোনয়ন প্রত্যাশা করছেন।

গত ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। 

সংবিধানের বিধান অনুযায়ী, সংসদ সদস্যদের নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। ফলে হাতে সময় কম থাকায় দলের উচ্চপর্যায়ে যোগাযোগ ও লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে সংসদের  সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি ও বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী নেতাকর্মীরা। 

কদমতলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খালেদা আলম দলের মনোনায়ন প্রত্যাশী। ২০১৫ ও ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  নির্বাচনে ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড  থেকে সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচিত হন। 

তিনি বলেন, ‘প্রায় ৪০ বছরের রাজনীতি করি। আওয়ামী লীগের আমলে দুবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে দলের সুনাম রেখেছি। তাই দলের আওয়ামী ফ্যাসিস্ট আমলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর থাকা সত্ত্বেও বিএনপির প্রতিটি জনসভায় নিজের নামে ব্যানার নিয়ে অংশগ্রহণ করি। সুতরাং দল আমাকে মূল্যায়ন করা উচিৎ।’ 

বাংলাদশে সংবিধান অনুসারে বর্তমানে সংরক্ষিত নারী আসন সংখ্যা ৫০। এই সংখ্যাকে ৩০০ (দেশের নির্বাচনী এলাকা) দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যাবে তাকে কোনো দল বা জোটের যে সংখ্যক সদস্য শপথ নিয়েছেন তা দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যাবে, সেই সংখ্যক নারী সদস্য হবে ওই দল বা জোটের।

হিসাব অনুযায়ী, একটি রাজনৈতিক দলের ৬ জন যদি নির্বাচিত সাংসদ হন, তাহলে ঐ দল থেকে একজন প্রার্থী সংরক্ষিত নারী আসনের সাংসদ হবেন। সংরক্ষিত আসনের  নারী  সংসদ্যরা মূলত জেলার প্রতিনিধিত্ব করেন। 

আরও পড়ুন