EN ☀️
×

Follow Us

রাজনীতি

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় তীব্র নিন্দা, সংঘাত বন্ধের আহ্বান চরমোনাই পীরের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় তীব্র নিন্দা, সংঘাত বন্ধের আহ্বান চরমোনাই পীরের

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ।

রবিবার (১ মার্চ) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। সে দেশের প্রধান ধর্মীয় নেতার ওপর হামলা আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এ ঘটনাকে ‘বর্বরোচিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।

চরমোনাই পীর বিশ্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং এর প্রভাব বিশ্বজুড়ে পড়বে। তিনি অবিলম্বে সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি শোকাহত ইরানি জনগণের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

আরও পড়ুন