EN ☀️
×

Follow Us

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ উপনির্বাচন

বগুড়া-৬ আসনে বাদশার মনোনয়নপত্র দাখিল

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

বগুড়া-৬ আসনে বাদশার মনোনয়নপত্র দাখিল
অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদ উপনির্বাচনে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণ করেন বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম।

মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, সকলকে সঙ্গে নিয়ে পিছিয়ে পড়া বগুড়াকে এগিয়ে নিতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনে তার প্রতিনিধি হিসেবে বগুড়ার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করব।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে.এম. খায়রুল বাশার ও শহীদ-উন-নবী সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রেজাউল করিম বাদশাকে দলীয় মনোনয়ন প্রদান করে।

আরও পড়ুন