EN ☀️
×

Follow Us

রাজনীতি

প্রতিহিংসা নয়, সম্প্রীতির ভিত্তিতে দেশ গড়ার আহ্বান নুরুল হক নুরের

প্রতিহিংসা-প্রতিশোধ, হানাহানি-মারামারি কিংবা সংঘাত-সহিংসতা নয়; বরং সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠনে প্রয়োজন সম্প্রীতি, সহনশীলতা, ঐক্য এবং ভ্রাতৃত্বের রাজনীতি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

প্রতিহিংসা নয়, সম্প্রীতির ভিত্তিতে দেশ গড়ার আহ্বান নুরুল হক নুরের
অ অ

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিহিংসা ও সংঘাতের পথ পরিহার করে সম্প্রীতি এবং সহনশীলতার ভিত্তিতে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সম্প্রতি তার নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে দেশ গড়ার লক্ষ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন নবনির্বাচিত সংসদ সদস্য।


পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘প্রতিহিংসা-প্রতিশোধ, হানাহানি-মারামারি কিংবা সংঘাত-সহিংসতা নয়; বরং সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠনে প্রয়োজন সম্প্রীতি, সহনশীলতা, ঐক্য এবং ভ্রাতৃত্বের রাজনীতি।’

তিনি আরও লেখেন, ‘সবাই মিলে দেশ গড়ি। সমাজ-রাষ্ট্রের পুর্নগঠনে নিজ থেকেই পরিবর্তন শুরু করুন, রমজান উপযুক্ত সময়। মহান আল্লাহ আমাদের কবুল করুন।’

আরও পড়ুন