EN ☀️
×

Follow Us

রাজনীতি

বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে: ইসলামী আন্দোলন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ এএম

বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে: ইসলামী আন্দোলন

ছবি: সংগৃহীত

অ অ

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই সনদের ধারা-৮ এ পরিষ্কারভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছে এবং ধারা-৯ এ একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে শপথ নেওয়ার কথা বলা আছে। এসব বিষয়ে আইনি নানা বিতর্ক থাকলেও বিএনপিসহ সবাই সেই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সনদের ওপরেই গণভোট হয়েছে এবং তাতে জনগণ রায় দিয়েছে।

তিনি বলেন, এখন পুরোনো আইনি বিতর্ক তুলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া স্পষ্টত জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করা। জুলাই সনদে প্রাপ্ত জনরায়কে উপেক্ষা করা। হাজারো মানুষের উৎসর্গিত জীবনের পাটাতনে দাঁড়িয়ে এই আচরণ বিএনপির কাছে প্রত্যাশিত ছিল না। গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিনেই বিএনপি জনরায়কে উপেক্ষা করার খারাপ দৃষ্টান্ত তৈরি করল।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এই নেতা আরও বলেন, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোড়ে জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতাকে যদি বিএনপি এভাবে ব্যবহার করে তাহলে দেশ আগের তিমিরেই ফিরে যাবে বলে আশঙ্কা হচ্ছে। তাই অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদের বাস্তবায়ন শুরু করুন।

আরও পড়ুন