EN ☀️
×

Follow Us

রাজনীতি

চেক জালিয়াতির মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, পাবনা

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ এএম

চেক জালিয়াতির মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহ।

অ অ

চেক জালিয়াতির মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে কামালপুর ফাঁড়ি পুলিশ। পরে সুজানগর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আসাদুল্লাহ উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। এনসিপির প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন তিনি। নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিরও দায়িত্ব পালন করেছেন তিনি।

জানা যায়, ২০২৪ সালের জামালপুর জেলার একটি চেক জালিয়াতি মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত ও তিন লাখ টাকা অর্থদণ্ড মামলার আসামি ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে গণভোটের অ্যাম্বাসেডর হয়ে প্রচারণায় আসছিলেন। নির্বাচন শেষ হলেও তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। শুক্রবার রাত ১টার দিকে কামালপুর ফাঁড়ির পুলিশ তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) মজিবর রহমান জানান, ২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন