EN ☀️
×

Follow Us

রাজনীতি

গোপালগঞ্জের ৩ আসনেই বিএনপির জয়

দীর্ঘদিনের রাজনৈতিক ধারা ভেঙে গোপালগঞ্জে একযোগে তিন আসনে বিএনপির এই জয় নির্বাচনি ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ এএম

গোপালগঞ্জের ৩ আসনেই বিএনপির জয়

এস এম জিলানী, সেলিমুজ্জামান মোল্যা ও কে এম বাবর। ছবি: সংগৃহীত

অ অ

গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ অধ্যুষিত এ জেলায় এবারই প্রথম তিন আসনেই একযোগে জয় পেয়েছে বিএনপি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে একবার বিএনপির প্রার্থী এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন।

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।

এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৯৯ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৮২১ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৮৯ জন। মোট ভোটকেন্দ্র ছিল ১৩৮টি।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবর ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

এই আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮৪ হাজার ৩২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬২ জন, নারী ভোটার ১ লাখ ৯০ হাজার ২৫৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র ছিল ১৫১টি।

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪০৫ জন, নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৩৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র ছিল ১০৮টি।

দীর্ঘদিনের রাজনৈতিক ধারা ভেঙে গোপালগঞ্জে একযোগে তিন আসনে বিএনপির এই জয় নির্বাচনি ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন