EN ☀️
×

Follow Us

রাজনীতি

পিরোজপুর-১ আসনে জয়ী জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী

ডেইলি সান রিপোর্ট, পিরোজপুর

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ এএম

পিরোজপুর-১ আসনে জয়ী জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী
অ অ

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন থেকে ২৬ হাজার ৪৭৩ ভোট বেশি পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮ ভোট পেয়েছেন। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫ ভোট।

ঘোষিত ফল অনুযায়ী, জিয়ানগর উপজেলার ২৯টি কেন্দ্রে মাসুদ সাঈদী পেয়েছেন ৩৩ হাজার ৭৭৪ ভোট। একই উপজেলায় ধানের শীষ প্রতীকের আলমগীর হোসেন পেয়েছেন ১২ হাজার ৪১৩ ভোট। এছাড়া সদর ও পৌরসভার ৬৬টি কেন্দ্রের ফলে মাসুদ সাঈদী পেয়েছেন ২১ হাজার ৪৩৩ ভোট এবং আলমগীর হোসেন পেয়েছেন ১৪ হাজার ২৮৫ ভোট।

প্রসঙ্গত, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী।

নির্বাচনের আগে মাসুদ সাঈদী তার পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছিলেন।

আরও পড়ুন