ভোট দিলেন জামায়াত আমির
অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।
এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারদের ভিড়।
অন্যদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন