EN ☀️
×

Follow Us

রাজনীতি

নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা ছিল কেন্দ্র ফি বাবদ: এ্যানি

তিনি জানান, তার ইমেজ ক্ষুণ্ন করতেই এমন সংবাদ ছাপানো হচ্ছে।

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ এএম

নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা ছিল কেন্দ্র ফি বাবদ: এ্যানি
অ অ

লক্ষ্মীপুরে গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় নিজের নাম জড়িয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, তার ইমেজ ক্ষুণ্ন করতেই এমন সংবাদ ছাপানো হচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে এমন মন্তব্য করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

প্রতিবাদ বক্তব্য শিরোনামে প্রকাশিও ওই ভিডিওতে এ্যানি বলেন, আমি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরে নির্বাচনি কাজে ব্যস্ত রয়েছি। এরমধ্যে আমি শুনতে পেলাম যে, আমার নির্বাচনি কাজে ব্যস্ত একটি গাড়ি, সে গাড়ি চেক করেছে।

এ্যানি ভিডিওতে আরও বলেন, প্রকৃতপক্ষে যে নিউজ সেটি হলো যে, আমার নির্বাচনি এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে। সেখানে আমার যে ব্যয়, তার মধ্যে ১৫ লাখ টাকা কেন্দ্রওয়াইজ দেওয়ার জন্য যে আমার নিয়োজিত ছিলেন, কর্তৃপক্ষ সেটা চেক করেছে। এটা এরইমধ্যে জানানো হয়েছে যে, এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে।

শেষে তিনি বলেন, সুতরাং, কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যারা এটা নিয়ে নিউজ করছেন, আমি মনে করি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিমূলক। আমার ইমেজকে ক্ষুণ্ন করার জন্য এই ধরনের নিউজ ছাপাচ্ছে বা নিউজ করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

আরও পড়ুন