৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড
ডেইলি সান রিপোর্ট, পটুয়াখালী
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ এএম
পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণকালে তাকে আটক করা হয়।
জানা গেছে, কাজল মৃধা পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচলনা কমিটির সদস্য।
কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃত অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কাজল মৃধার দাবি, তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে এ টাকা রেখেছেন। এছাড়া ঘটনার সত্যতা স্বীকার নিশ্চিত করে, কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।