EN ☀️
×

Follow Us

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে

সাকির সমর্থকদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ জামায়াত প্রার্থীর

এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

সাকির সমর্থকদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও হুমকির অভিযোগ জামায়াত প্রার্থীর

ছবি: সংগৃহীত

অ অ

ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর পোলিং-এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন ও নারী ভোটারদের শ্লীলতাহানির হুমকির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাঞ্ছারামপুর দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী মো. মহসীন এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মো. মহসীন বলেন, এজেন্টদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তারা যেন এজেন্ট না হয়। দাঁড়িপাল্লার পক্ষে যেন তারা কাজ না করে। যদি তারা ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে যায়, তাদেরকে বাড়িছাড়া করবে বলে হুমকি দেওয়া হচ্ছে। বেশ কয়েকজন এজেন্ট জানিয়েছেন যে, পর্যাপ্ত নিরাপত্তা না পেলে তারা ভোটকেন্দ্রে যাবে না।


তিনি বলেন, বিভিন্ন জায়গায় নারী ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। বোরকা খুলে তাদেরকে বস্ত্রহীন করে রাস্তায় ঘুরাবে- এ ধরনের ভয়-ভীতি তারা দেখাচ্ছে। এগুলো স্পষ্টত মৌলিক মানবাধিকার পরিপন্থি কাজ। ভোটাররা স্বাধীনভাবে ভোটকেন্দ্রে যাবে। এটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। যে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, এগুলো খুবই আপত্তিকর। জোনায়েদ সাকি মানবাধিকার নিয়ে কাজ করেন। তাহলে এখানে মানবাধিকার রইল কই? নারী অধিকার নিয়ে ওনি কথা বলেন, নারীদের সম্মান রইল কই?

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই জানিয়ে জামায়াতের প্রার্থী মো. মহসীন আরও বলেন, আমরা প্রশাসনের কাছে যে অভিযোগগুলো দিয়েছি, সেই অভিযোগগুলোর দৃশ্যমান কোনো ফলাফল আমরা পাইনি। দৃশ্যমান ফলাফল পেলে আমরা ধরে নিতাম লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। যেহেতু দৃশ্যমান ফলাফল আমরা পাইনি। আশঙ্কা তো থেকেই যায়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন