EN ☀️
×

Follow Us

রাজনীতি

নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ডা. জুবাইদা রহমান

তিনি নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ডা. জুবাইদা রহমান
অ অ

নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশই নারী।’ 

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। 

গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের উদ্যোগে নারী শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ে এই সভার আয়োজন করা হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘এখনো সন্তান জন্মদানের সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবার অভাবে অনেক মায়ের প্রাণ ঝরে যায়। এই পরিস্থিতি বদলাতে মা ও শিশুর স্বাস্থ্যসংক্রান্ত সব সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানে কাজ করা হবে।

তিনি আরো বলেন, নারীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ নিশ্চিত করা হবে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সহজ করতে ডে-কেয়ার সেন্টার ও নারী সাপোর্ট সেন্টার গড়ে তোলা হবে।

জুবাইদা রহমান জানান, পাশাপাশি উদ্যোক্তা নারীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনা দেওয়া হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরো সক্রিয় ভূমিকা রাখতে পারেন।


আরও পড়ুন