EN ☀️
×

Follow Us

রাজনীতি

বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব, শক্তি, সম্মান নিয়ে: জামায়াত আমির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ পিএম

বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব, শক্তি, সম্মান নিয়ে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

অ অ

আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার দিনে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় আক্ষেপ ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, এমন দিনে স্বাভাবিকভাবেই দেশের মানুষের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করত টাইগারদের মাঠের লড়াই ও বিজয়ের আনন্দ দেখার জন্য।

তিনি লেখেন, দুঃখের বিষয় হলো—এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও সেই অধিকার থেকে দেশ বঞ্চিত হয়েছে। এ ঘটনায় শুধু ক্রিকেটাররাই নন, পুরো জাতিকেই অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে দেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির।

ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশে বলেন, ‘প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না।’

তিনি আরও বলেন, ‘দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।’ 

তার ভাষায়, ‘বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।’

আরও পড়ুন