EN ☀️
×

Follow Us

রাজনীতি

বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম

বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা

ছবি: সংগৃহীত

অ অ

নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান জারা।

তিনি বলেন, আমাদের ব্যানার যেখানে যেখানে ছিলো, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙানো আছে সেটা এলাকার মানুষ দেখছেন।

জারা আরও বলেন, আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নিচ্ছি, নির্বাচনের কমিশনের বিধিনিষেধ মেনেই সেটা করছি। আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন।

শেষে তিনি অনুরোধ করেছেন, আপনারা অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলেন। অনেক ধন্যবাদ। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতা-কর্মীদেরও অনেস্ট হতে হয়। আপনারা নেতা-কর্মীদের সামলান, প্লিজ।

আরও পড়ুন