EN ☀️
×

Follow Us

রাজনীতি

দেশের উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বগুড়া থেকে সিরাজগঞ্জে যাওয়ার পথে শাজাহানপুরে ১০ হাজারের বেশি মানুষের উপস্থিতিতে গাড়িবহর থামিয়ে গাড়িতে থেকেই বক্তব্য দেন তিনি

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম

দেশের উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
অ অ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আজ 

শনিবার (৩০ জানুযারি) বেলা ১টার দিকে বগুড়ার শাহজাহানপুরে পথসভায় এ কথা বলেন তিনি।

বগুড়া-৭ আসনে দলীয় প্রার্থী মোরশেদ মিলটনকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার মানুষের যত কাজ সব হবে। আমি তো ঘরের ছেলে আবার আসবো, দোয়া করবেন ইনশা আল্লাহ।

বগুড়া থেকে সিরাজগঞ্জে যাওয়ার পথে শাজাহানপুরে ১০ হাজারের বেশি মানুষের উপস্থিতিতে গাড়িবহর থামিয়ে গাড়িতে থেকেই বক্তব্য দেন তিনি।

এসময় বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদু্ৎ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন