EN ☀️
×

Follow Us

রাজনীতি

দুর্নীতি-চাঁদাবাজ ও বৈষম্যমুক্ত দেশ গড়বে জামায়াত: ডা. শফিকুর রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম

দুর্নীতি-চাঁদাবাজ ও বৈষম্যমুক্ত দেশ গড়বে জামায়াত: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী নির্বাচনে সরকার গঠন করার সুযোগ পেলে দুর্নীতি-চাঁদাবাজ ও বৈষম্যমুক্ত দেশ গড়ার পাশাপাশি নারীদের মর্যাদা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের খান জাহান আলী মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে, যশোর ও সাতক্ষীরার জনসভায় যোগ দেন জামায়াত আমির। এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মা বোনদের গায়ে হাত দিচ্ছে।

জনসভায় বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয়ী করার জন্য সর্বসাধারণকে আহ্বান জানান তিনি।

এদিন খুলনা বিভাগের ৪ জেলায় (যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় ভাষণ দেন ডা. শফিকুর রহমান।

এসব জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ জোটের নেতারা। পাশাপাশি উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশ নেন হাজার হাজার মানুষ।

আরও পড়ুন