EN ☀️
×

Follow Us

রাজনীতি

আপনারা ভালো তো আমরাও ভালো: হান্নান মাসউদ

ডেইলি সান রিপোর্ট, হাতিয়া

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

আপনারা ভালো তো আমরাও ভালো: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

অ অ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, হুমকি ধমকি দিয়ে দাবিয়ে রাখতে পারবেন না। প্রতিটি হুমকিকে রেকর্ড করা হবে। আপনারা ভালো তো আমরাও ভালো। 

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার বুড়িরচর বাজারে এক নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, হুমকি ধমকি জনস্রোতে ভেসে চলে যাবে। যারা হুমকি ধমকি দিয়েছেন বা সামনেও দিবেন আশা করছি সামনের দিনে তিটি হুমকিকে রেকর্ড করা হবে। আপনারা ভালো ত আমরাও ভালো। কারণ আমরা সাধারণ মানুষের সঙ্গে রাজনীতি করি। সুতরাং আপনারা হুমকি দিয়েন না প্রচার প্রচারণা করেন। মানুষের দ্বারে দ্বারে যান। মানুষকে বুঝান কেন আপনারা আমাদের চাইতে ভালো। 

তিনি বলেন, আমরা হাতিয়াকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছি। এ সময় স্থানীয় জামায়াত নেতারা বক্তব্য রাখেন। 

আরও পড়ুন