EN ☀️
×

Follow Us

রাজনীতি

ইসি একটি বিশেষ দলের প্রতি আগেই হেলে পড়েছে: নাসীরুদ্দীন পাটোয়ারী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম

ইসি একটি বিশেষ দলের প্রতি আগেই হেলে পড়েছে: নাসীরুদ্দীন পাটোয়ারী

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা-৮ আসনে দশ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি বিশেষ দলের প্রতি আগে থেকেই পক্ষপাতদুষ্ট অবস্থানে রয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর মৌচাক এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এদিন ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী। এরপর তিনি ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত সিদ্ধেশ্বরী, মালিবাগ ও মৌচাক এলাকায় গণসংযোগ করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি একটি দলের প্রতি আগে থেকেই হেলে রয়েছে। গণভোটের প্রচারের জন্য আমাদের দলীয় বিলবোর্ডগুলো সেই দলের নেতাকর্মীরা নষ্ট করেছে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। বিষয়টির প্রতি নির্বাচন কমিশনের দৃষ্টি দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

আরও পড়ুন