মোসাব্বিরকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে: সালাহউদ্দিন
যারা নির্বাচন বিরোধী তারাই মোসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম
আজিজুর রহমান ওরফে মোসাব্বিরকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পান্থপথে মোসাব্বিরের পরিবারের খোঁজ-খবর নেন তিনি। এরপর গণমাধ্যমকে সালাহউদ্দিন এ কথা বলেন।
তিনি বলেন, যারা নির্বাচন বিরোধী তারাই মোসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। ষড়যন্ত্র হিসেবে এমন ঘটনা ঘটেছে।
এ ঘটনায় যারা নির্বাচন চায় না সেই জাতীয় অপশক্তি জড়িত থাকতে পারে। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছি তিনি বলেন, মুসাব্বিরের স্ত্রী সন্তানদের দায়িত্ব বিএনপির।
আরও পড়ুন