মোসাব্বিরের হত্যাকারীদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মিছিলটি ফার্মগেট হয়ে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে এসে শেষ হয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মোছাব্বিরের হত্যাকারীদের ধরতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা।
শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মিছিলটি ফার্মগেট হয়ে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে এসে শেষ হয়।
বক্তারা জানান, ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মোসাব্বিরের হত্যাকারীদের এখনো আইনের আওতায় আনতে না পারা প্রশাসনের ব্যার্থতা। মোসাব্বিরের হত্যাকারীদের আইনের আওতায় না নেয়া পর্যন্ত আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন