প্রার্থিতা ফেরাতে ইসিতে আপিল করেছেন তাসনিম জারা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলের দিকে তিনি এ আপিল করেন।
এর আগে, ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। পরে গত ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু হয়েছে সোমবার। যা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন