EN ☀️
×

Follow Us

রাজনীতি

হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম

হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

ছবি: সংগৃহীত

অ অ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর  শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ-মিছিল নিয়ে নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেন।

আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। সরকার আগামী ৭ জানুয়ারি চার্জশিট (অভিযোগপত্র) দেওয়ার কথা বললেও, শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।

এর আগে, ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাহবাগে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান বিক্ষোভ সমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এর আগেও দুই দফা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতার।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সেই কর্মসূচিতে অংশ নেন। 

আরও পড়ুন