তারেক রহমানের এনআইডি কার্যক্রম সম্পন্ন
ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইন ফরম পূরণ করেন তারেক রহমান
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনে (ইসি) এনআইডির কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি ইসিতে পৌঁছে তিনি এনআইডির কার্যক্রম সম্পন্ন করেন।
এর আগে, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইন ফরম পূরণ করেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর বলেন, ‘সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭-৮ ঘণ্টার মধ্যে এনআইডি কার্ড পাবেন তারেক রহমান।’
নির্বাচন কমিশনে যাওয়ার আগে, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।