EN ☀️
×

Follow Us

রাজনীতি

সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: ডিজি

আগামী ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: ডিজি

ছবি: সংগৃহীত

অ অ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আঙুলের ছাপ, চোখের মণির প্রতিচ্ছবি (আইরিশ) এবং অন্যান্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদানের পর সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হাতে পাবেন। 

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

তিনি জানান, তথ্য প্রদানের পর ডেটাবেজে এনআইডি নম্বর জেনারেট হতে কিছুটা সময় লাগে, যা সম্পূর্ণ একটি সফটওয়্যারভিত্তিক প্রক্রিয়া। 

অনুমোদন হয়ে গেলে এবং নম্বর জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গেই তার এনআইডি প্রস্তুত হয়ে যাবে। আগামী ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় হওয়ায় তারেক রহমানের এনআইডি প্রাপ্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে নির্বাচন কমিশন।

তারেক রহমানের ভোটার হওয়ার আইনি প্রয়োজনীয়তা এবং দীর্ঘ নির্বাসনের প্রেক্ষাপট উল্লেখ করে হুমায়ুন কবীর জানান, ২০০৭ সালে বাংলাদেশে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হওয়ার সময় তারেক রহমান কারাগারে ছিলেন। পরবর্তীকালে, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমানোর কারণে গত সাড়ে ১৭ বছরে তার জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড সংগ্রহ করা সম্ভব হয়নি। 

আরও পড়ুন