জমিয়তে উলামায়ে ইসলাম এর নেতা তালহার এবি পার্টিতে যোগদান
তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে সুনামগঞ্জ ৩ আসনে নির্বাচন করবেন বলে প্রচার প্রচারণা চালিয়েছিলেন।
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত
আমার বাংলাদেশ (এবি) পার্টির যোগ দিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি ওয়াক্কাস অংশের কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম।
তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে সুনামগঞ্জ ৩ আসনে নির্বাচন করবেন বলে প্রচার প্রচারণা চালিয়েছিলেন।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাত ধরে দলটিতে যোগদান করেন। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জনতার চেয়ারম্যান খ্যাত হিসাবে পরিচিত রয়েছে এই নেতার।
এবি পার্টিতে যোগ দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন।
তার যোগ দানে সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা)জনগন গণতান্ত্রিক সংস্কার জোটের অংশ হিসেবে তার এই সিদ্ধান্তকে মেনে নেবেন এবং এই আসনের সাম্প্রতিক রাজনীতিতে একটি বড় পরিবর্তন বলে মনে করছেন রাজনৈতিক নেতাগন।
সৈয়দ তালহা আলম জানান, আমি সুনামগঞ্জ ৩ আসন এবি পার্টি দল থেকে নির্বাচন করবো, আমার এলাকার নেতা কর্মী সমর্থকগণ বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।