ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়েছে
অ্যাম্বুলেন্সটি দুপুর দেড়টার কিছু আগে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ঢুকেছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি দুপুর দেড়টার কিছু আগে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ঢুকেছে।
সোমবার ১৫ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে বিমানবন্দরের দিকে নেওয়া হয়। চিকিৎসার জন্য শরিফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়।