EN ☀️
×

Follow Us

রাজনীতি

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন ডা. জুবাইদা রহমান

রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি হাদির স্বজনদের খোঁজখবর নেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পিএম

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন ডা. জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

অ অ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমান।  

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি হাদির স্বজনদের খোঁজখবর নেন। এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও ডাক্তার আমানও উপস্থিত ছিলেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য রাতে ৮টা ৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

রাতে সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়।

প্রসঙ্গত, আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন