EN ☀️
×

Follow Us

রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

খালেদা জিয়া/ ছবি সংগৃহীত

অ অ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ১৫ দিন ধরে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আজও অপরিবর্তিত বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

রবিবার (৭ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মিডিয়া সেলকে এ তথ্য জানান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে বলার মতো কোনো তথ্য নেই। তাকে নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হলে জানানো হবে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যর বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ আছেন বিএনপি চেয়ারপারসন। তার সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি আছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। পরে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন।

আরও পড়ুন