EN ☀️
×

Follow Us

রাজনীতি

খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হলো রক্তক্ষরণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পিএম

খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হলো রক্তক্ষরণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

অ অ

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাকস্থলির অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে সফলভাবে তার এন্ডোস্কপি সম্পন্ন হয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। এরই মধ্যে তার চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের দল ঢাকায় এসেছিল। তাদের পর্যালোচনার পর মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

প্রাথমিকভাবে, খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানোর কথা ছিল।

তবে, কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা দেখা দেয়।

এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। বিমানটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতেও চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন