খালেদা জিয়ার অসুস্থতার খবর নিতে হাসপাতালে গোলাম পরওয়ার
পরওয়ার খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
রবিবার (৩০ নভেম্বর) এভারকেয়ার হাসপাতালে সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুল আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
মিয়া গোলাম পরওয়ার বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
