ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সাক্ষাৎকালে দুপক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম
ছবি: সংগৃহীত
ঢাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতারা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুপক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দায়িত্বশীল নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী গত শুক্রবার সকালে ঢাকায় আসেন।
আরও পড়ুন