EN ☀️
×

Follow Us

বিনোদন

স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস অনুসন্ধানের আবেদন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম

স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস অনুসন্ধানের আবেদন

ছবি: সংগৃহীত

অ অ

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর আয়ের উৎস ও সম্পদের বিষয়ে অনুসন্ধানের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়েছে।

মিরপুরের এক বাসিন্দা গতকাল রবিবার এ আবেদন করেন। আবেদনপত্রে স্নিগ্ধা চৌধুরীর জীবনযাপন, সম্পদের উৎস এবং আর্থিক কর্মকাণ্ড খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনকারী দাবি করেন, স্নিগ্ধা চৌধুরীর দৃশ্যমান আয়ের উৎসের তুলনায় তার জীবনযাপন ও সম্পদের পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ। তার সম্পদ ও আয়ের উৎস সম্পর্কে অনুসন্ধান করে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

আবেদনপত্রে আরও দাবি করা হয়, স্নিগ্ধা চৌধুরী দুটি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘রাস্তা’ ও ‘প্রেশার কুকার’ নামে সিনেমার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপন ও র‌্যাম্প শোতে কাজ করেছেন বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।

এ ছাড়া আবেদনপত্রে স্নিগ্ধার বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য আবেদনে উল্লেখ করা হয়নি।

আবেদনকারী আরও দাবি করেন, স্নিগ্ধা বিভিন্ন সময় তার বিলাসবহুল জীবনযাপন ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়েছেন। এসব বিষয়ও তদন্তের আওতায় আনার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে স্নিগ্ধা চৌধুরীর আয়, সম্পদ ও ক্ষমতার উৎস সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুসন্ধান করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন