প্রিন্টঃ ২৭ নভেম্বর ২০২৬
সালাউদ্দীন তানভীরকে আবারও অব্যাহতি দিল এনসিপি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশঃ ৩১ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম
শেয়ার করার বিকল্পগুলি
গাজী সালাউদ্দীন তানভীর। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে আবারও সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দল। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এনসিপি জানিয়েছে, দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।
এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিলও গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি। সে সময় জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।
শেয়ার করার বিকল্পগুলি
সালাউদ্দীন তানভীরকে আবারও অব্যাহতি দিল এনসিপি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম